ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার সব খাল ও জলাধারায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব খাল-জলাধার অবৈধ দখলদারমুক্ত করতে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, জেলা প্রশাসককে তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে বলেছেন আদালত।

এছাড়া দখলকৃত খালগুলো পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামের প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের মহাপরিদর্শক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজউক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া মিরপুরের রূপনগর খালের জল নিষ্কাশন ব্যাহত করে এমন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রূপনগর খালের জলসীমা নির্ধারণ করার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে কী ব্যবস্থা নেয়া হয়েছে, ঢাকার জেলা প্রশাসককে তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকার সব খাল ও জলাধারায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭