ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

তত্ত্বাবধায়ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানের বাইরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার বিকালে কাজীপুরের তেকানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভার আয়োজন করে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে জ্বালাও পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। কারণ দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। মানুষ হরতালের মানে জ্বালাও পোড়াও চায় না।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ নেই। অন্দোলনের নামে জ্বালাও পোড়াও হরতাল করলে দেশের জনগণ তা প্রতিহত করবে।

২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, সে সময় নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

তত্ত্বাবধায়ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই: নাসিম

আপডেট সময় ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭