ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের কাছে ক্ষমা চান: খালেদাকে ড. হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় স্বাধীনতা পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শেরে বাংলা মাজার প্রাঙ্গনে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি তিন মাস পর রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন, প্রথমে গিয়ে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাইবেন যে আমি তিন মাস পর তোমাদের কাছে এসেছি এবং সেখানে গিয়ে দয়া করে কোন উস্কানি মূলক বক্তব্য ও উস্কানি দিবেন না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, আপনি প্রায় তিন মাস পরে রোহিঙ্গা শরনার্থী শিবিরে যাচ্ছেন, আপনি এতো দিন কেনো লন্ডনে বসে ছিলেন? আপনি কোন হসপিটালে ভর্তি ছিলেন না, আপনার কোন অপারেশন হয় নাই, আমরা শুনি নাই, বিএনপি নেতারাও বলে নাই, আপনি তিন মাস সেখানে বসে থাকলেন আর আপনার মহাসচিব সমানে মিথ্যা বলতে লাগলো।আপনি রোববার রোহিঙ্গা শরনার্থী শিবিরে গিয়ে নিশ্চয় তাদের পরিবার পরিজনদের কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে জিবন্ত মানুষকে মায়ানমারে হত্যা করা হয়েছে এগুলো শুনবেন এবং আপনার নেতৃত্বে কিভাবে পেট্রোল বোমা হামলা করা হয়েছে, কিভাবে জিবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেগুলো একটু শুনিয়ে আসবেন। তাহলে দেখবেন তাদের কাহিনী গুলো আর আপনার ঘটানো পেট্রোল বোমা হামলা গুলো এক এবং দুটির মধ্যে প্রচন্ড মিল খুজে পাবেন।

`নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো` মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, তাহলে আপনারা কেনো গেলেন?নির্বাচন কমিশনের সংলাপ শেষে খোশ মেজাজে বলেছিলেন আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে ।আবার সপ্তাহ দশদিন পর বলা শুরু করলেন এটি লোক দেখানো। অথ্যাৎ আপনাদের কথা এবং কাজ কোনটার মধ্যে মিল নাই। আপনারা এমন একটা নির্বাচন চান, যে নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। বাংলাদেশে নির্বাচন হবে জনগন নির্ভয়ে, নির্ভিগ্নে, যাকে খুশি তাকে ভোট দিবে তেমন একটি নির্বাচন। আপনারা নিজেদের কথায় নিজেরা স্থির থাকতে পারেন না। যারা নিজেদের কথায় নিজেরা স্থির থাকতে পারে না, তারা কিভাবে দেশ চালাবে, দেশের উন্নয়ন ঘটাবে । সুতরাং এদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মসলিসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের কাছে ক্ষমা চান: খালেদাকে ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭