ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নীতির প্রতি সৌদি আরবের নির্লজ্জ সমর্থন দুঃখজনক: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতির প্রতি সৌদি আরব যে নির্লজ্জ সমর্থন জানিয়েছে তার তীব্র সমালোচনা করেছে তেহরান। একইসঙ্গে ইরান সৌদি আরবকে তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

আদেল আল-জুবায়ের সম্প্রতি লন্ডনের চ্যাথাম হাউজে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি দাবি করেন, “আমরা মধ্যপ্রাচ্য, ইয়েমেন, সিরিয়া ও পাকিস্তানে ইরানের সহিংস আচরণ প্রত্যক্ষ করছি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের তার দেশের বিগত বছরগুলোর ‘ভুলে ভরা, ব্যয়বহুল ও ব্যর্থ’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক।

বাহরাম কাসেমি বলেন, সৌদি আরবকে ওয়াশিংটনের কৃপাভাজন হওয়ার প্রচেষ্টা পরিহার করতে হবে। এর পরিবর্তে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংকট থেকে নিজেদের সম্মানের সঙ্গে মুক্ত করা যায় সেই প্রচেষ্টা চালানো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে সৌদি কর্মকর্তাদের অবিবেচনাপ্রসূত হিসাবনিকাশের কারণে মধ্যপ্রাচ্যের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে দেশটির কর্মকর্তারা যত দ্রুত দূরদর্শিতার পরিচয় দেবেন তত দ্রুত মধ্যপ্রাচ্যের সব সংকটের সমাধান হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন নীতির প্রতি সৌদি আরবের নির্লজ্জ সমর্থন দুঃখজনক: ইরান

আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭