ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের কড়া সমালোচনায় আরেক রিপাবলিকান সিনেটর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান সিনেটর বব ক্রোকারের ঝাঁঝাঁল মন্তব্যের পর এবার আরেক রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেকও ট্রাম্পকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। অ্যারিজোনার এই সিনেটর ট্রাম্পকে ‘বেপরোয়া’, ‘আগ্রাসী’ আখ্যা দেওয়ার পাশাপাশি তার আচরণ বিব্রতকর উল্লেখ করে বলেন, এমন একজন মানুষ যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পদে থাকাটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

মঙ্গলবার সিনেটে এক আবেগঘন বক্তব্যে ট্রাম্পকে নিয়ে এ ক্ষোভ উগরে দেন ফ্লেক। ট্রাম্প এর আগে ফ্লেককে ‘অ-হিতকর’ আখ্যা দিয়েছিলেন। বক্তব্যে ফ্লেক বলেন, “প্রেসিডেন্টের সমালোচনা করতে তার ভাল না লাগলেও এটি করা তার কর্তব্য মনে করে এবং নৈতিক দিকটি বিবেচনা করেই তিনি তা করছেন।”

এর আগে রিপাবলিকান সিনেটর বব ক্রোকার ট্রাম্পকে মিথ্যাবাদী এবং অদক্ষ আখ্যা দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ঘরে-বাইরে হুমকির মুখে ফেলছেন বলে মনে করেন দুজনই। ক্ষমতাসীন রিপাবলিকান দলের পরপর দু’জন সিনেটর প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্পকে নিয়ে এমন কড়া সমালোচনা করায় দলের চাপা ক্ষোভ যেন আগ্নেয়গিরির লাভার মত বেরিয়ে আসছে। ফলে দলে বিদ্রোহ দানা বাঁধার সমুহ আশঙ্কা দেখা দিয়েছে।

ট্রাম্পের কড়া সমালোচনা করে ফ্লেক এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে, আগামী বছর সিনেট পুনর্নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্লেক। তাকে ভোট দিতেও অনিচ্ছুক ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

ট্রাম্পের কড়া সমালোচনায় আরেক রিপাবলিকান সিনেটর

আপডেট সময় ০২:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭