ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক আন্দোলন নস্যাৎ করতে হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি’র ‘তত্ত্বাবধায়ক আন্দোলনের’ সমালোচনা করেছেন। তিনি ‘তত্ত্বাবধায়ক আন্দোলনকে’ অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে অভিহিত করে বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে এ চক্রান্ত নস্যাৎ করতেই হবে।

হাসানুল হক ইনু আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বিআইটি ময়দানে নারায়ণগঞ্জ জেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশকে জঙ্গি-রাজাকারমুক্ত করতে শেখ হাসিনার সাথে ঐক্য আর বৈষম্যমুক্ত করতে সমাজতন্ত্রের পথে এগুতে হবে।

চিরস্থায়ী শান্তি-উন্নয়ন প্রতিষ্ঠার জন্য কোনোভাবেই জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের কাছে ক্ষমতা দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, একবার মুক্তিযোদ্ধা আরেকবার রাজাকারের সরকার, রাজনীতির এই অদল-বদল খেলা এবার চিরতরে বন্ধ করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষ মারে, চুরি করে আর ক্ষমতার বাইরে থাকলে মানুষ পোড়ায়, জঙ্গি লালন করে। নির্বাচন নয়, তাদের মূল লক্ষ্য যেকোনো পন্থায় ক্ষমতা দখল করে জঙ্গি-রাজাকারদের বাঁচানো আর হত্যা-চুরির মামলা থেকে রেহাই পাওয়া।

‘শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা জঙ্গিদমন ব্যাহত হয়, এধরনের কাজ মহাজোটের ছাতার তলে করা চলবেনা’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী। নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক আন্দোলন নস্যাৎ করতে হবে: ইনু

আপডেট সময় ১১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭