ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মওদুদের ৭ মামলার কার্যক্রম স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা সাত মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল চেয়ে মওদুদ আহমদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের ২ মার্চ পল্টন থানায় চারটি, রমনা থানায় দুটি এবং একই বছরের ৪ মার্চ শাজাহানপুর থানায় একটি মামলা হয়। পৃথক সাত মামলায় ২০১৪ ও ২০১৫ সালে অভিযোগপত্র দাখিল করা হয়। এসব মামলার অভিযোগ আমলে নেওয়ার পর গত সপ্তাহে মামলা বাতিল চেয়ে মওদুদ হাইকোর্টে পৃথক আবেদন করেন, যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজে শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট সাত মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দিয়েছেন। রুলে মামলাগুলোর কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মওদুদের ৭ মামলার কার্যক্রম স্থগিত

আপডেট সময় ১১:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭