ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

বিয়ের খবর জানানোর আগেই ডিভোর্সের খবর জানালেন প্রসূন

অাকাশ বিনোদন ডেস্ক:

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ কাজ করছেন জনপ্রিয় নাটক আর চলচ্চিত্রে। আজ মঙ্গলবার জানা গেল, তাঁর বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

প্রসূন আজাদ সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে তার বিয়ে হয়। বর অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সান। সম্পর্কে তাঁরা কাজিন। অনেক দিন প্রেম করেছেন। আর বিয়েটা করেছেন পরিবারকে না জানিয়ে, কারও সম্মতি না নিয়ে। বিয়ের আগে এবং পরে অনেকটা সময় সিডনিতেই ছিলেন প্রসূন। ওই সময় এই বিয়ের খবর সংবাদমাধ্যমকে জানাননি তিনি। তবে প্রসূন নয়, এই বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে তাঁর স্বামীর ইচ্ছায়।

প্রসূন বলেন, ‘সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কী বলার থাকে? তবে এখনো সিদ্ধান্ত বদলের কিছু সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি হয়তো অনেক সুখী হব।’আর ডিভোর্সের খবর তিনি জানতে পেরেছেন স্বামী মোহাইমিনের কাছ থেকেই।

বর্তমান পরিস্থিতি নিয়ে প্রসূন বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নিতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক স্পর্শকাতর। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিয়ের খবর জানানোর আগেই ডিভোর্সের খবর জানালেন প্রসূন

আপডেট সময় ০২:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭