ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সন্ত্রাসবাদ সিরিয়ার জনগণের দৃঢ় সংকল্পে ফাটল ধরাতে পারেনি: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসীরা যুদ্ধ চাপিয়ে দিয়ে তার দেশের জনগণের দৃঢ় সংকল্পকে নস্যাৎ করতে পারেনি। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় অংশগ্রহণকারী জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট আসাদ বাছাই পর্বের খেলায় সিরিয়ার জাতীয় ফুটবল দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করছে গত কয়েক বছর ধরে সন্ত্রাসীরা যুদ্ধ চাপিয়ে দিলেও তারা যে শুধুমাত্র সিরিয়ার জনগণের মনোবল ভেঙে দিতে ব্যর্থ হয়েছে তাই নয় বরং তাদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন না করলেও ফিফা র‍্যাংকিং-এ সিরিয়ার অবস্থানের উন্নতি দেশের জনগণের জন্য অনেক বড় অর্জন। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সিরিয়ার সেনাবাহিনী যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে ব্যর্থ হতো তাহলে এ ধরনের সাফল্য অর্জিত হতো না।

বৈঠকে সিরিয়ার জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদ সিরিয়ার জনগণের দৃঢ় সংকল্পে ফাটল ধরাতে পারেনি: আসাদ

আপডেট সময় ০১:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭