ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

এম কে আনোয়ারের মৃত্যুতে পেছাল খালেদা জিয়ার শুনানি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এই দিন ধার্য করেন।

এ মামলার অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু এ মামলার অন্যতম আসামি এম কে আনোয়ার মারা যাওয়ায় বেশির ভাগ আসামি তাঁর জানাজায় ব্যস্ত থাকবেন, তাই সময়ের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ।

অভিযোগপত্রে অপর আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুল কাইয়ুম, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রাবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন, নবী উল্লাহ নবী ও সেলিম ভূঁইয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামের একজন মারা যান।

ঘটনার পর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

এম কে আনোয়ারের মৃত্যুতে পেছাল খালেদা জিয়ার শুনানি

আপডেট সময় ০১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭