ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

টাকার বিনিময়ে ভোটার তালিকায় ঢুকছে রোহিঙ্গারা

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সুযোগে টাকার বিনিময়ে ভোটার তালিকায় ঢুকে পড়ছে রোহিঙ্গারা। অভিযোগ উঠেছে, কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা মোটা টাকার বিনিময়ে নাগরিকত্ব সনদও দিচ্ছেন।

এদিকে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকানোর উপায় নির্ধারণে গতকাল সোমবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহাদাত্ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে লামার গজালিয়া ইউপি চেয়ারম্যান বা থোয়াই চিং মারমা, নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিব উল্লাহ এবং ঘুনধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আজিজসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান চলমান ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকে পড়ার কথা স্বীকার করেন।

একজন ইউপি চেয়ারম্যান জানান, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধে কড়াকড়ি আরোপ করায় রোহিঙ্গারা দেশের দূরবর্তী জেলাগুলোতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় কৌশলে ঢুকে পড়ছে। পরে তারা বান্দরবানের বিভিন্ন উপজেলায় স্থানান্তর করে নিচ্ছে।

এ অবস্থায় ভোটার তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে আরো কঠোর নীতি অবলম্বনের নির্দেশ দেন জেলা প্রশাসক। এদিকে নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বান্দরবানসহ রোহিঙ্গাপ্রবণ চারটি জেলার ৩২টি উপজেলায় ভোটার তালিকায় অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাকার বিনিময়ে ভোটার তালিকায় ঢুকছে রোহিঙ্গারা

আপডেট সময় ০১:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭