ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বড়ছেলের পর আরিয়ানের নতুন চমক

অাকাশ বিনোদন ডেস্ক:

ঈদুল আযহায় ‘বড় ছেলে’ টেলিছবি নির্মাণ করে তুমুল আলোচিত হয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটক সম্পর্কে নতুন কিছু বলার নেই।

এবার আরিয়ান প্রথমবারের মতো নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। তার প্রথম নির্দেশিত এই ধারাবাহিক নাটকের নাম ‘গল্পগুলো আমাদের’। থেকে এই নাটকের শুটিং শুরু হয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমেও চমক দিতে যাচ্ছেন আরিয়ান। কী সেটা? অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। তবে দিলারা জামান- হাসান ইমামের নতুন নতুন লুক ইতোমধ্যে চমকে দিয়েছে বটে।

আরিয়ান বলেন, নতুন এই ধারাবাহিকে চার প্রজন্মের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। গল্পে দেখা যাবে হাসান ইমাম-দিলারা জামান, ইন্তেখাব দিনার-নাদিয়া, অপূর্ব-তাসনুভা তিশা ও তামিম-সিফাত কাপলকে। নাটকে তিন প্রজন্ম ঠিক থাকলেও প্রতি ১৩ পর্ব পরপর নতুন প্রজন্মের গল্প পরিবর্তন হবে।
তাদের নানা সঙ্কট, রিলেশনশিপ দেখানো হবে।

‘গল্পগুলো আমাদের’ ধারাবাহিক নাটকে থাকবে একটি গান। যেটি লিখছেন এবং গাইবেন মিনার এবং সংগীতায়োজনে থাকছেন সাজিদ সরকার। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের গল্পে এবং দৃকের পরিবেশনায় এই ধারাবাহিক নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ভ সিদ্দিকি মিডি। শিগগির এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’ নাটকটি প্রচারিত হবে জানান এ নির্মাতা।

আরিয়ান বলেন, ১৩ পর্বে অন্য কাপল দিয়ে দেখা যাবে আরেকটি সঙ্কট। ২৬ জন শিল্পীর সমন্বয়ে এই নাটকটি হবে গল্প বহুল। তাই নাম দিয়েছি ‘গল্পগুলো আমাদের। ‘ আমার কাছে ধারাবাহিক নাটক বানানোর অনেক প্রস্তাব এসেছে কিন্তু ভালো গল্প না পাওয়া এবং হাতে সময় না থাকায় তা করা হয়নি। এটি একবছর আগে তৈরি করা একটি গল্প। চ্যানেলের সঙ্গে বোঝাপড়া ভালো হওয়ায় বানাচ্ছি। ’

আরিয়ান বলেন,অন্য দশের সিরিয়াল আমাদের দেশে জনপ্রিয়তা পেলেও ধারাবাহিক কম দেখছেন। মানুষের মুখে মুখে শোনা যায় এমন সিরিয়ালের নাম খুঁজে পাওয়া যাবে না। আমার সিরিয়াল নিয়ে আগে কিছু বলতে চাই না যে, আমারটি এই হবে, ওই হবে। কিন্তু আমি মনে করি, ভিনদেশি সিরিয়াল যারা দেখছে যেখান থেকে দু’জন দর্শকও যদি ফিরে আসেন, তবে আমার কষ্ট সার্থক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বড়ছেলের পর আরিয়ানের নতুন চমক

আপডেট সময় ০২:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭