ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুষমা সহায়ক সরকারের কথা বলেননি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপির কাছে সহায়ক সরকারের কথা বলেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বিএনপির কাছে সহায়ক সরকারের কথা বলেননি। তিনি কেনই বা বলতে যাবেন ভারতসহ পৃথিবীর অনেকে রাষ্ট্রেই তো ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সুষমা স্বরাজ একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন যে কারণে বিএনপি নেতারা উচ্ছ্বসিত। একই কারণে তো আমরাও উচ্ছ্বসিত। কারণ, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি নেতারা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৫ সিট পাবে। এটা তারা কীভাবে জানেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনে করি সিট দেওয়ার মালিক জনগণ। আর সে ভাগ্য নির্ধারণের মালিক আল্লাহ। জনগণ ক্ষমতায় না আনলে কেউ ক্ষমতায় আসবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না।’

আজ ২৩ অক্টোবর আওয়ামী লীগের বর্তমান কমিটির এক বছরপূর্তি। এক বছরে কমিটি দলে শৃঙ্খলা আনতে পেরেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ থাকায় রুলিং পার্টির এমপি কারাগারে এমন নজির আছে অন্য কোনো দলের ইতিহাসে? অপরাধ করার কারণে (বিশ্বজিৎ হত্যা) রুলিং পার্টির কর্মীর ফাঁসি হয়েছে এটার নজির আছে? যেখানেই শৃঙ্খলাভঙ্গ সেখানেই ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং এর শৃঙ্খলা কী তা বলার অপেক্ষা রাখে না।’

বছরপূর্তির অনুভূতি প্রকাশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অভিযাত্রা শেষ হয়নি। এই কমিটির মেয়াদ আরো দুই বছর আছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়-পরাজয়ের মধ্য দিয়ে এই কমিটির সফলতা- ব্যর্থতার হিসেবে করা হবে।’

২০১৮ সালে বিজয়ের মাসে (ডিসেম্বর মাসে) শেখ হাসিনার নেতৃত্বে এই কমিটি পুনরায় দলকে ক্ষমতায় আনবে এমন প্রত্যাশা করেন ওবায়দুল কাদের।

সভার শুরুতেই আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে দলীয় শোক প্রস্তাব করা হয়। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুষমা সহায়ক সরকারের কথা বলেননি: কাদের

আপডেট সময় ০১:৫৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭