ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

৭৩ বছর বয়সে জিতলেন বিশ্ব সুন্দরীর মুকুট

অাকাশ বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী সুন্দরী প্রতিযোগিতার। এ সুন্দরী প্রতিযোগিতাটি মূলত ছিল নানি-দাদি বয়সী নারীদের নিয়েই। জমকালো পোশাকে সুসজ্জিত হয়ে নানি-দাদিরা অংশ নেন মিস সিনিয়র আমেরিকা ২০১৭ তে।

এবারের প্রতিযোগিতায় বিজয়ীর বয়স ৭৩। শরীরের ত্বকের ভাঁজ পড়েছে অনেক আগেই। এই বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব ছিনিয়ে নিলেন নিউ জার্সির ক্যারোলিন স্লেড হার্ডেন। শতাধিক নারীকে পেছনে ফেলে হয়েছেন মিস সিনিয়র আমেরিকা। গত শুক্রবার রিসোর্টস ক্যাসিনো হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সেরার মুকুট পরিয়ে দেয়া হয়। উচ্ছ্বসিত হার্ডেন বলেন, এ বয়স হচ্ছে মার্জিত সৌন্দর্যের। এটি কেবল শুরু, শেষ না।

দুই সন্তানের জননী ক্যারোলিন স্লেড হার্ডেন বলেন, সৌন্দর্য প্রদর্শনী বলতে লোকে মনে করে শারীরিক সৌন্দর্য। তবে এটি আসলে ভেতর থেকে আসা সৌন্দর্য। প্রতিদিন সকালে নিয়ম করে শরীরচর্চা করি। ৭০ বছর বয়সেও কি করে সুন্দর থাকা যায় এর কোনো জাদুকরি উত্তর নেই। তিনি বলেন, খোদার কাছে প্রার্থনা করুন আর স্বাস্থ্যকর খাবার খান।

এবারের মিস সিনিয়র আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ৬০ থেকে ৯০ বছরের নারীরা। প্রতিযোগীদের অনেকে ক্যান্সার, তালাক ও বৈধব্যের মতো যন্ত্রণার মধ্যদিয়ে সময় পার করে এসেছেন। তারা নানা ধরনের নাচ-গান আর হাঁটাচলার প্রদর্শনী দেখিয়ে প্রমাণ করেন বেশি বয়স কোনো ব্যাপার নয়, ইচ্ছে থাকলে সব সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

৭৩ বছর বয়সে জিতলেন বিশ্ব সুন্দরীর মুকুট

আপডেট সময় ০১:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭