ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল ফরম্যাটে খবর পড়ার জন্য টাকা লাগবে

অাকাশ আইসিটি ডেস্ক:

অবশেষ ফেসবুকের পেড নিউজ সাবস্ক্রিপশন সার্ভিস পরিষেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। এই পরিষেবার অধীনে ইনস্ট্যান্ট আর্টিকেল ফরম্যাটে খবর পড়ার জন্য টাকা খরচ করতে হবে। গত জুলাই মাসে এই প্রকল্পের ঘোষণা হলেও অবশেষে অক্টোবরের তৃতীয় সপ্তাহে পথ চলা শুরু করল পেড নিউজ সাবস্ক্রিপশন সার্ভিস।

এতদিন ফেসবুক চেষ্টা করছিল, পাঠকদের নিজের নেটওয়ার্কেই ধরে রাখতে। কিন্তু যেভাবে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক খবর দিন দিন বেড়েই চলেছে, তা দেখে এবার প্রকাশনা সংস্থার কোর্টে বল ঠেলে দিল ফেসবুক। প্রথম দফায় আমেরিকা ও ইউরোপের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিষেবা চালু হবে। একটি ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, নতুন পদ্ধতিতে খবর পড়ার জন্য দুটি মডেল চালু হবে।

প্রথমটিতে, ১০টি খবর ফ্রি-তে পড়া যাবে। তারপর কোনও প্রকাশনা সংস্থার খবর পড়তে হলে টাকা খরচ করতে হবে।

দ্বিতীয় মডেল অনুযায়ী, প্রকাশনা সংস্থাগুলিই ঠিক করতে পারবে, কোন কোন খবর ইউজাররা ফ্রি-তে পড়তে পারবেন। বাকি খবর পড়তে গ্রাহকদের টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে। খবর পড়ার জন্য যে টাকা লাগবে, তা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নেবে না। ১০০% টাকাই যাবে প্রকাশনা সংস্থার ঘরে।

প্রথম দফায় ওয়াশিংটন পোস্ট, দ্য ইকোনমিস্ট-এর মতো ১০টি শীর্ষ প্রকাশনা সংস্থার সঙ্গে ফেসবুকের চুক্তি হয়েছে।

প্রসঙ্গত,বিশ্বের জনপ্রিয় সোশ্যাল এই সাইটটির বিরুদ্ধে ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিথ্যা খবর প্রচারের অভিযোগ উঠেছিল। তবে বেশ কয়েকটি বড় প্রকাশনা সংস্থা আবার ফেসবুকের সঙ্গে এই চুক্তিতে আসতে নারাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল ফরম্যাটে খবর পড়ার জন্য টাকা লাগবে

আপডেট সময় ০১:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭