ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্তন ক্যান্সার চিকিৎসা মোবাইল অ্যাপে

অাকাশ আইসিটি ডেস্ক:

স্তন ক্যান্সার-বিষয়ক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ‘এজি পালিয়েটিভ কেয়ার’। এই অ্যাপ ব্যবহার করে স্তন ক্যান্সার-বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অ্যাপটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিশেষজ্ঞ ও আমাদের গ্রামের পরামর্শক ডা. রিচার্ড লাভ, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান।

অ্যাপটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ব্যথার মাত্রা, অবসাদের মাত্রা, ঘুমের পরিমাণ, বমি বমি ভাব ও হতাশা ভাব ইত্যাদি পরিমাপ করা। অ্যাপটি বাংলা ইংরেজি দুই ভাষাতেই তৈরি করা হয়েছে। রোগী যেকোনো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেবা নিতে পারেন।

এই অ্যাপের মাধ্যমে একজন রোগী তার ব্যথার মাত্রা ঘরে বসে মোবাইলের মাধ্যমে চিকিৎসককে জানাতে পারবেন এবং ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই মোবাইল অ্যাপে ব্যথার স্কোর দেখে চিকিৎসক ব্যবস্থাপত্র দিতে পারবেন।

অ্যাপটি বিষয়ে ডা. রিচার্ড লাভ বলেন, এই অ্যাপ ব্যবহার করে রোগী তার বর্তমান অবস্থা সম্পর্কে ‘স্কোরিং’করতে পারবেন। এই স্কোর দেখে বিশেষজ্ঞ ডাক্তার তাকে চিকিৎসার পরামর্শ প্রদান করবেন।

আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম বলেন, স্তন ক্যান্সারের অ্যাগ্রেসিভ স্টেজের রোগীরা শারীরিক দুর্বলতার কারণে সাধারণত চিকিৎসকের কাছে যেতে পারেন না। বাড়িতে বসেই তারা যেন চিকিৎসকের পরামর্শ পেতে পারেন সেজন্যই অ্যাপটি তৈরি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

স্তন ক্যান্সার চিকিৎসা মোবাইল অ্যাপে

আপডেট সময় ০১:১৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭