ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনায় সিরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ভূমিতে ইহুদিবাদী ইসরাইলের হামলায় জাতিসংঘ কোনো ব্যবস্থা না নেয়ায় চিঠিতে বিস্ময় প্রকাশ করে দামেস্ক। একের পর এক আগ্রাসনের ব্যাপারে নীরব থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, গোলান মালভূমিতে এসব হামলা প্রমাণ করে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তেল আবিবের গোপন আঁতাত রয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা দু’টি আলাদা চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে। চিঠিতে বলা হয়েছে, সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেয়ার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরাইল।

শনিবার ইসরাইলি বাহিনী জানায়, তারা গোলান মালভূমিতে সিরিয়ার সেনাবাহিনীর তিনটি গোলন্দাজ অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়ার ভেতর থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয় বলে দখলদার বাহিনী দাবি করে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এ ধরনের হামলা চালাচ্ছে তেল আবিব। বারবার এ ধরনের হামলা হওয়ার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়ায় চিঠিতে বিস্ময় প্রকাশ করে দামেস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনায় সিরিয়া

আপডেট সময় ১১:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭