ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র কোনো সভ্য রাষ্ট্র নয়: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কোনো সভ্য রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শনিবার ইস্তাম্বুলের হালদুন বিশ্ববিদ্যালয়ের ‘সিভিলাইজেশন ফোরাম’- এ বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর হুররিয়াত ডেইলি নিউজ।

এরদোগান বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে দেশটিতে গিয়েছিলাম। সেখানে আমার ওপর হামলা হয়। আমার নিরাপত্তারক্ষীরা সেই হামলা প্রতিরোধ করে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র উল্টো আমার নিরাপত্তারক্ষীদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এজন্য আমি খুবই দুঃখিত। আর যাই হোক যুক্তরাষ্ট্রকে সভ্য রাষ্ট্র বলা যাবে না।’

গত ১৫ জুন যুক্তরাষ্ট্রের একটি আদালত এরদোগানের ১৬ নিরাপত্তারক্ষীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। মে মাসে এরদোগানের যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়।

এরদোগান অভিযোগ করেন, দূতাবাসের সামনে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) পিকেকে ও ফেতুল্লাহ টেরোরিস্ট অর্গানাইজেশন (ফেতো)-এর ৪০ থেকে ৫০ সদস্য একত্রিত হয়ে বিশৃংখলা ও হামলার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নীতির সমালোচনা করে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিমরা বিতাড়িত হচ্ছে। এতে বোঝা যায় দেশটিতে কোনো সমস্যা আছে।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর ৬টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধের আদেশ জারি করা হয়। কিন্তু আদালত সেই নিষেধাজ্ঞা স্থগিত করে। কয়েক দফা এমন ঘটনার পর সর্বশেষ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র কোনো সভ্য রাষ্ট্র নয়: এরদোগান

আপডেট সময় ১১:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭