ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোতলবন্দি চিঠি ফেরত দিল সমুদ্র, কীভাবে ?

অাকাশ নিউজ ডেস্ক:

সমুদ্র কিছু নেয় না৷ সে সব ফিরিয়ে দেয়৷ যেমনটা হল বছর সাঁইত্রিশের মিরান্ডার সঙ্গে৷ তিন দশক আগে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া বোতল বন্দি বার্তার সন্ধান পেলেন এই মার্কিন মহিলা৷ তবে এতে জুড়েছে সোশ্যাল মিডিয়ার মাহাত্ম্য৷ সৌজন্যে ফেসবুক৷

প্রায় তিন দশক আগে বোতলের মধ্যে একটি চিঠি গুঁজে তা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন মিরান্ডা সভেজ৷ সে দিন ছিল ১৯৮৮ সালের ২৬শে সেপ্টেম্বর৷ মিরান্ডা তখন তার বয়স আট বছর৷ জর্জিয়ার ইডিস্টো সমুদ্রতটে বেড়াতে গিয়েছিল সে৷ খেলার ছলে আপন মনে একটি কাগজে কিছু কথা লিখেছিল৷ এরপর সেই কাগজটি বোতলে পুরে ভাসিয়ে দিয়েছিল সাগরে৷ বোতল বন্দি সেই বার্তায় সে লিখেছিল,‘‘ আমার নাম মিরান্ডা ডন মুজ৷ আমার বয়স আট বছর৷ আমি তৃতীয় শ্রেণিতে পড়ি৷’’ কাগজে বাড়ির ঠিকানাও দেওয়া ছিল৷ তবে এতদিন বোতল বন্দি থাকায় কাগজের লেখাগুলি অস্পষ্ট হয়ে গিয়েছে৷

– Advertisement –

আট বছরের মিরান্ডার বয়স আজ ৩৭ বছর৷ ছোট্টবেলার সেই ইডিস্টো সমুদ্রতটের স্মৃতি হয়তো এতদিনে ফিকে হয়ে গিয়েছিল তার৷ কিন্তু ছোটবেলার সেই স্মৃতি উস্কে একদিন সোশ্যাল মিডিয়ায় সন্ধান পেলেন সেই কাগজের৷ কিভাবে?

২৯ বছর পর সেই সমুদ্রতটে স্বামীকে নিয়ে গিয়েছিলেন লিন্ডা হামফ্রিস৷ সেখানে গিয়ে মিরান্ডার ছোট্ট বয়সে লেখা কাগজটির সন্ধান পান৷ আর দেরি করেননি৷ বার্তা প্রেরকের সন্ধান পেতে সঙ্গে সঙ্গে ফেসবুকে কাগজটি পোষ্ট করলেন৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোষ্ট৷ এই ভাবেই একদিন ফেসবুকে পোষ্ট চোখে পড়ে যায় মিরান্ডার৷ ২৯ বছর আগে স্মৃতির কথা ফের মনে পড়ে যায় তার৷ নিজেই জানিয়েছেন, ছোটবেলার স্মৃতি আনন্দই দিয়ে যায়৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোতলবন্দি চিঠি ফেরত দিল সমুদ্র, কীভাবে ?

আপডেট সময় ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭