ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসা থেকে মাদক উদ্ধার: ওএসডি হলেন অতিরিক্ত ডিআইজি জহির

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত নিজের একটি বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ জনকে আটকের ঘটনায় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ পুলিশ সদরদপ্তরের রিপেয়ার এন্ড ম্যান্টেনেইন্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাতে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ অবস্থিত ওই বাসায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবন ও অসামাজিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গাড়িও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ওই অভিযানের সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এদের মধ্যে বাসার কক্ষ পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামে এক ব্যক্তি রয়েছেন। এসময় সেখান থেকে প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন প্লটটিতে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দেওয়া হতো। দীর্ঘদিন ধরেই এসব কক্ষে তরুণ-তরুণীরা ভাড়ার বুকিং নিয়ে নিয়মিত ডিজে পার্টি ও মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

অভিযানের পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির জানিয়েছেন, তিনি ওই বাসায় ব্যক্তিগতভাবে থাকেন না। তার দাবি, সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। তিনি জানান, ভাড়াটিয়াদের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, যারা ভাড়া নিয়েছিল তারা নিয়ম ভঙ্গ করেছে এবং এ ঘটনার সাথে তার বা তার পরিবারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই।

আপলোডকারীর তথ্য

নতুন বাংলাদেশের মহড়া! প্রশাসনের ঘুম ভাঙিয়ে ঢাকা জাগালেন তারেক রহমান

বাসা থেকে মাদক উদ্ধার: ওএসডি হলেন অতিরিক্ত ডিআইজি জহির

আপডেট সময় ০৯:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬