ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

মাহবুবুল খালিদের সুরে আসিফ আকবরের নতুন রোমান্টিক গান

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের এই রোমান্টিক গানটি লোকজ শব্দের বুননে সাজানো হয়েছে, যেখানে প্রিয় মানুষের সৌন্দর্যের প্রতি এক প্রেমিকের মুগ্ধতা প্রকাশ পেয়েছে। গানটির কয়েকটি পঙ্‌ক্তি হলো— “সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।” রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে।

গানটির সংগীতচিত্র খুব শিগগির ‘খালিদ সংগীত’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। তবে শ্রোতারা ইতিমধ্যেই গানটির অডিও মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইট থেকে শোনার সুযোগ পাচ্ছেন। সংগীত ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে মাহবুবুল খালিদ নিয়মিত কাজ করে চলেছেন এবং এ পর্যন্ত তাঁর লেখা প্রায় পাঁচ শতাধিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তাঁর গানে কেবল প্রেম-ভালোবাসার আবহ নয়, বরং সামাজিক অসংগতি ও মানবিক সংকটের নানা বিষয়ও গুরুত্ব পায়।

গৃহকর্মী আদুরিকে নিয়ে লেখা ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়াকে কেন্দ্র করে ‘মাগুরার ফুল’ এবং আলোচিত ‘রামিসার বিচার’ গানগুলো তাঁর সৃজনশীলতার পরিচয় দেয়। মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তাঁর লেখা ‘মাগুরার ফুল’ গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

এছাড়া রোহিঙ্গা ও ফিলিস্তিন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সমস্যা নিয়েও তিনি গান তৈরি করেছেন, যার উদ্দেশ্য সচেতনতা ও প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়া। এই বৈচিত্র্যময় সৃষ্টির ধারায় আসিফ আকবরের কণ্ঠে নতুন এই রোমান্টিক গানটি যুক্ত হলো। তাঁর এসব সৃষ্টিতে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা রয়েছে। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

আপলোডকারীর তথ্য

সালমান খানের পাশাপাশি বলিউড তারকাদের নতুন করে হুমকি

মাহবুবুল খালিদের সুরে আসিফ আকবরের নতুন রোমান্টিক গান

আপডেট সময় ০১:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬