ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

টাইগার শ্রফের ওপর হামলা: দুই শুটারের ছবি ও মোটরসাইকেল

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ্যে এসেছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এই হামলার পর থেকেই অভিযুক্তদের চিহ্নিত করতে মরিয়া হয়ে উঠেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত ১৫টি বিশেষ তদন্তকারী দল। এখন পর্যন্ত ওই দু’জনের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অভিযুক্তদের শনাক্ত, গ্রেপ্তার করার জন্য মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশের কর্মীদের নিয়ে মোট ১৫টি দল গঠন করা হয়েছে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও আশপাশের এলাকা থেকে পাওয়া ছবিতে সাদা শার্ট পরা দুই ব্যক্তিকে দেখা গেছে।

তাদের মধ্যে একজনের মাথায় পুমা লোগোযুক্ত কালো টুপি ছিল। পুলিশ জানিয়েছে, হামলার পর অভিযুক্তরা মোটরসাইকেলে করে অন্ধেরি রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সেই মোটরসাইকেলটি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর খতিয়ে দেখে এর উৎস সন্ধানে কাজ করছেন ফরেনসিক ও গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোটরসাইকেলটি মুম্বাইয়ে নথিভুক্ত।

ফুটেজে দেখা যায়, দুই শুটারের পাশাপাশি আরও একজন সহযোগী মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় ছিল। হামলার সময় একজন বন্দুকধারী পরপর বেশ কয়েকবার গুলি চালায়, তবে তার সঙ্গী গুলি ছুঁড়েছে কি না তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তৃতীয় ব্যক্তিটি সহযোগীদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই শুটারের সঙ্গে তৃতীয় এক সহযোগীও ছিল।

রবিবার সন্ধ্যায় ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে এই হামলার শিকার হন ৩৬ বছর বয়সী টাইগার শ্রফ। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে এবং সালমান খানের সঙ্গে সংশ্লিষ্টদের নতুন করে হুমকি দিয়েছে। ভাগ্যক্রমে টাইগার শ্রফ অক্ষত থাকলেও, হামলায় তার গাড়িচালক ফিরদৌস এবং চৌহান নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। ঘটনার পরপরই টাইগার সাহসিকতার পরিচয় দিয়ে চালকের আসনের দিকে সরে যান।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ব্যক্তিগতভাবে মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তারের কড়া নির্দেশ দিয়েছেন এবং অভিনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা ও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যালিস্টিক নমুনা সংগ্রহ করেছে এবং কত রাউন্ড গুলি চালানো হয়েছিল তা নিশ্চিত করতে বিস্তারিত পরীক্ষা চালাচ্ছে। একই সঙ্গে অভিনেতাকে আশ্বাস দেন, খুব শিগগির অভিযুক্তদের খুঁজে বের করা হবে। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see।

আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধনীতে বিরোধীদলের সহযোগিতা পাচ্ছেন না সরকার

টাইগার শ্রফের ওপর হামলা: দুই শুটারের ছবি ও মোটরসাইকেল

আপডেট সময় ১২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬