ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

‘জেলার টু’র তারকারা কে কত পারিশ্রমিক পেলেন?

নেলসন দিলীপ কুমার নির্মিত আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘জেলার টু’ গত ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

সিনেমাটির প্রধান চরিত্রে ‘মতুভেল পান্ডিয়া’ হিসেবে ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি সুপারস্টার রজনীকান্ত। দীর্ঘ ৩ বছর পর সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় এই চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্ত পারিশ্রমিক নিয়েছেন ১১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি টাকার বেশি। ফিল্মিবিট তামিলের তথ্যমতে, বক্স অফিসের সাফল্যের ওপর ভিত্তি করে মুনাফা ভাগাভাগির চুক্তিতে তার মোট আয় ১৮০ কোটি রুপি বা ২৩৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। চলুন জেনে নিই, কে কত টাকা পারিশ্রমিক নিলেন। ফিল্মিবিট তামিল সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপারস্টারের সঙ্গে সিনেমাটির মুনাফা ভাগাভাগির চুক্তিও থাকতে পারে। এ ফ্র্যাঞ্চাইজির প্রধান অভিনেতা হিসেবে রজনীকান্তের ভূমিকা এবং সিনেমাটির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই বিপুল পারিশ্রমিক।

প্রযোজক কালানিথি মারনের ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় আরও যুক্ত হয়েছেন বড় বাজেটের তারকারা। এতে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নিয়েছেন ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার বেশি)। অন্যদিকে, পরিচালক নেলসন দিলীপ কুমার পেয়েছেন ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি টাকার বেশি। মুক্তির মাত্র ৩ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩২১ কোটি রুপি বা ৪১৫ কোটি ৮০ লাখ টাকা।

সিনেমাটিতে আবারও ‘ম্যাথিউ’ চরিত্রে ফিরেছেন দক্ষিণী তারকা মোহনলাল, যিনি এর জন্য ৩০ কোটি রুপি বা ৩৮ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া বলিউড তারকা হৃতিক রোশান পেয়েছেন ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকার বেশি)। এ ছাড়া নেতিবাচক ‘কানথা কলপাক’ চরিত্রে বিদ্যা বালানের পারিশ্রমিক ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকার বেশি)। মজার ব্যাপার হলো—সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলাল, বিদ্যা বালান, বিজয় সেতুপাতির মতো তারকারা। ফলে সিনেমাটির তারকা অভিনয়শিল্পী ও নির্মাতাদের পারিশ্রমিক নিয়েও চলছে আলোচনা।

অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে সুরাজ ‘দীলিপ’ চরিত্রে কাজ করার জন্য নিয়েছেন ১ কোটি রুপি। দাপুটে অভিনেতা বিজয় সেতুপাতি সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, তবে তার নির্দিষ্ট পারিশ্রমিকের অংক প্রকাশ করা হয়নি। একইভাবে এস. জে. সূর্যর পারিশ্রমিকের অংকও জানা যায়নি, যদিও সাধারণত তিনি ৩-১০ কোটি রুপি পর্যন্ত নিয়ে থাকেন।

এর আগে ২০২৩ সালের ১০ আগস্ট ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছিল ‘জেলার’ সিনেমার প্রথম পর্ব। সে সময় ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ৬০০ থেকে ৬৩৫ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছিল। সেই ধারাবাহিকতায় ‘জেলার টু’ ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছিল, মুক্তির পর তা বক্স অফিসের সাফল্যে আরও বহুগুণ বেড়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়ে যায়। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

আপলোডকারীর তথ্য

‘জেলার টু’র তারকারা কে কত পারিশ্রমিক পেলেন?

আপডেট সময় ০৯:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬