ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওবামা ও কলেজ ছাত্রীর মধ্যকার প্রেমের চিঠি ফাঁস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার বেশকিছু দিন পার হলেও তিনি এখনো থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিন দশক আগে ওবামা ও এক কলেজ ছাত্রীর মধ্যকার দীর্ঘ প্রেমপত্র ফাঁস হয়েছে। ক্যালিফোর্নিয়া কলেজের আলেকজান্দ্রা ম্যাক নিয়ার নামে ওই কলেজ ছাত্রীকে লেখা ৯টি চিঠির মোট ৩০টি পাতা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

ওই চিঠিগুলো ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ‘রোজ লাইব্রেরিতে’ সংরক্ষিত আছে। সম্প্রতি সেগুলো গবেষকদের দেখার অনুমতি দেয়া হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এ চিঠি প্রকাশ করেছে বলে জানা গেছে। বারাক ওবামার লেখা ওই চিঠিগুলো প্রেসিডেন্ট হওয়ার বহু আগের ঘটনা। সেগুলো ১৯৮০ সালে লেখা। তখন তরুণ ওবামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

চিঠিতে ওবামা প্রেমের চেয়ে সমাজ সংস্কার ও মানবতার প্রতি নিজের আগ্রহের কথা বেশি বর্ণনা করেছেন। চিঠিতে ওবামা যেসব বিষয় উল্লেখ করেছেন, ওই বিষয়গুলো তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সহায়তা করেছে বলে ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মন্তব্য করেছেন।

তারা বলছেন, চিঠিতে যেসব বিষয় বোঝা যায়, তা হচ্ছে- ওবামা ছোটবেলা থেকে অত্যন্ত ব্যক্তিত্ববান ছিলেন। তিনি সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। এই বিষয়গুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়। ওবামার চিঠিগুলো বেশ নান্দনিক ও কাব্যিক ছিল। গবেষকরা সেগুলো অনুসরণ করে ওবামার তৎকালীন রোমান্টিক ছবি আঁকার চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের রোজ লাইব্রেরির পরিচালক রোজ ম্যারি বলেন, এমন একজন যুবকের জীবন কাহিনী সবার জানা দরকার, যে কিনা জীবনের উদ্দেশ্য সম্পর্কে যৌবনকাল থেকেই স্থির ছিলেন। ওবামা সবসময় সচেতন ছিলেন- কীভাবে তিনি বিখ্যাত হতে পারেন এবং সময়কে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওবামা ও কলেজ ছাত্রীর মধ্যকার প্রেমের চিঠি ফাঁস

আপডেট সময় ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭