ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই বছর পর ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত ‘ফেউ’

প্রথম সিজন প্রদর্শনের দুই বছরের মাথায় আবার পর্দায় ফিরতে যাচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘ফেউ’। ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও পরিচালক সুকর্ণ সাহেদ ধীমানের সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করবে চরকি কর্তৃপক্ষ।

১৯৭৯ সালের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও ঐতিহাসিক ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল এই সিরিজটি। ২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি মাধ্যমে এর প্রথম সিজন প্রকাশ করা হয়। নির্মাণ কাজ দুই সিজনের একসঙ্গেই শেষ করা হয়েছিল বলে প্রথম সিজন প্রকাশের পরেই দ্রুত এটি নিয়ে আসার ইচ্ছা ছিল নির্মাতাদের। কিন্তু নানা পারিপার্শ্বিক জটিলতায় পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নতুন সিজন মুক্তি পায়নি।

সিরিজটির কাহিনিতে ফুটে উঠেছে দেশভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জটিল পরিস্থিতির মুখে হিন্দু সম্প্রদায়ের একদল মানুষের ডুমুরঝাঁপি অঞ্চলে এসে আশ্রয় নেওয়ার ঘটনা। সেই শরণার্থীদের এলাকা থেকে তাড়াতে খাবার ও পানের জল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ, নদীতে নৌকা ডুবিয়ে দেওয়া এবং নির্বিচারে সাধারণ মানুষকে হত্যার করুণ চিত্র ফুটে ওঠে পর্দায়।

কাহিনিতে দেখা যায়, মোংলা চার্চের রেভারেন্ড ও আলোকচিত্রী সুনীল নামের চরিত্রটি নির্মম এসব অন্যায় ও মানবিক সংকটের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করতে চান। সেই সত্য উদঘাটন করতে গিয়ে তাকে চরম প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়। সুকর্ণ সাহেদ ধীমানের পরিচালনায় এই সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া প্রধান চরিত্রগুলোতে দেখা গেছে তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভী রিজু এবং এ কে আজাদ সেতুকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

দুই বছর পর ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত ‘ফেউ’

আপডেট সময় ০৮:০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬