ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শুভশ্রীকে নায়িকা হিসেবে কেন বেছে নিলেন দেব?

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন তাদের সপ্তম সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন দেব। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল, ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পূজায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকায় ‘দেশু ৭’ ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফলে পূজায় টলিউডের যে কটি সিনেমা মুক্তি পাবে, সেই তালিকার শীর্ষে রয়েছে ‘দেশু ৭’। ‘দেশু ৭’ সিনেমার প্রচারে গিয়ে রোমান্সে মেতেছেন দেব-শুভশ্রী। আপাতত প্রচারের কাজে রাত-দিন ব্যয় করছেন দেব-শুভশ্রী। তাছাড়া প্রচারে গিয়ে দেব কখনো শুভশ্রীর হাতে, কখনো কপালে চুমু খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। কাজের ফাঁকে চোখের সাগরে ডুবেছেন দেব-শুভশ্রী।

সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির হার দেখে বক্স অফিসে সাফল্যের ইঙ্গিত মিলছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি, দ্বিতীয় দিনে ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৫ দিনে ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটির ১৬ হাজার ১৩টি শো থেকে আয় হয়েছে প্রায় ৯০ লাখ ৭৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান। মুক্তির পর বক্স অফিসে ইতিবাচক সাড়া ফেলবে ‘দেশু ৭’।

বাণিজ্যিক সাফল্যের বিষয়টি মাথায় রেখেই শুভশ্রীকে নায়িকা হিসেবে নির্বাচন করেছেন বলে জানিয়েছেন দেব। এ বিষয়ে তিনি বলেন, “শুভশ্রী যদি ‘দেশু ৭’-এর টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। ‘দেশু ৭’ সিনেমায় নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই।”

সিনেমাটির প্রচারণায় দেব ও শুভশ্রীকে বিভিন্ন রোমান্টিক আবহে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। বাস্তব জীবনে একসময় প্রেমের সম্পর্কে জড়ালেও পরে তারা আলাদা পথ বেছে নেন। পুরোনো সব তিক্ততা ভুলে ফের জুটি বাঁধায় তাদের ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

দেব ও শুভশ্রী ছাড়া ‘দেশু ৭’ সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। তাদের সপ্তম সিনেমা বলেই এর নাম রাখা হয়েছে ‘দেশু ৭’ এবং এরই মধ্যে সিনেমাটির গান ও ট্রেইলার দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভশ্রীকে নায়িকা হিসেবে কেন বেছে নিলেন দেব?

আপডেট সময় ০৪:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬