ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ডিনার ডেটের ছবি পোস্ট করে তোপের মুখে কাঞ্চন-শ্রীময়ী

সম্প্রতি ডিনার ডেটের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ছবিতে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ফুটে উঠলেও বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনদের একটি বড় অংশ। কড়া সমালোচনার পাশাপাশি অনেকে অত্যন্ত আপত্তিকর ভাষায় দম্পতিকে আক্রমণ করেছেন। শ্রীময়ী নিজের পোস্টে লেখেন, “আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।”

ছবিগুলোতে দেখা যায়, কাঞ্চন ও শ্রীময়ী ডিনার ডেটে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। একটি ছবিতে তাদের ঠোঁটে চুম্বনের দৃশ্যও রয়েছে, যা নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কা কর্মকার মন্তব্য করেছেন, “কাকেরও সখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।” প্রসেনজিৎ নামে একজন লিখেছেন, “দাদু-নাতনি জুটি ভালো মানিয়েছে।” এছাড়া সোমা নামে একজন মন্তব্য করেন, “বুড়ো বয়সে ভীমরতি,” এবং অনেকে তাদের সম্পর্কের সমালোচনা করে নেতিবাচক মন্তব্য করেছেন।

কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার খোরাক জুগিয়েছে। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে প্রথম সংসার ভেঙে যায় ২০১০ সালে। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি, তবে ২০২৩ সালের ১০ জানুয়ারি ৯ বছরের সেই দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পিংকির সঙ্গে সংসার চলাকালেই শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্কের গুঞ্জন উঠেছিল, যা পরবর্তীতে তাদের বিয়ের মাধ্যমে প্রকাশ্যে আসে।

দ্বিতীয় সংসার ভাঙার ঠিক এক মাসের মাথায়, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে রেজিস্ট্রি বিয়ে করেন ৫৬ বছর বয়সি কাঞ্চন। পরবর্তীতে সামাজিক রীতিনীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে স্ত্রী হিসেবে ঘরে তোলেন তিনি। সম্পর্কের শুরু থেকেই পরকীয়ার অভিযোগ এবং বয়সের বড় ব্যবধান নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই যুগল। সম্প্রতি দ্বিতীয় সন্তানের অভিভাবক হওয়ার পর ব্যস্ততার মাঝেও তাদের এই নতুন বিতর্ক ঘিরে ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজায় পুলিশের পাঁচ দফা বিশেষ নিরাপত্তা নির্দেশনা

ডিনার ডেটের ছবি পোস্ট করে তোপের মুখে কাঞ্চন-শ্রীময়ী

আপডেট সময় ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬