ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন সিনেমার গুঞ্জনে ম্রুণাল, জানালেন নিজের বর্তমান অবস্থান

পরিচালক আটলির আসন্ন সিনেমা 'রাকা'য় অভিনয় নিয়ে চলা গুঞ্জনের বিষয়ে নিজের বর্তমান পরিকল্পনা জানালেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

পরিচালক আটলির বিগ বাজেটের সিনেমা ‘রাকা’য় ম্রুণাল ঠাকুরের অভিনয়ের সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই সিনেপাড়ায় গুঞ্জন চলছে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি অভিনেত্রী। বর্তমানে ‘পূজা মেরি জান’ সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

একটি সাক্ষাৎকারে ম্রুণাল জানান, তিনি টানা নয় মাস ধরে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। কাজের অভাব নেই, তবে গত নয় মাসে যেসব চিত্রনাট্যের প্রস্তাব পেয়েছেন, সেগুলোর সাথে তিনি মানসিকভাবে একাত্ম হতে পারেননি। ম্রুণাল স্পষ্ট করেন, “আমার কাছে প্রচুর কাজের প্রস্তাব আসছে। কিন্তু, যেসব গল্প তৈরি হচ্ছে তার সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে পারছি না। আমার কাছে কেবল ব্যস্ত থাকাটাই বড় নয়।” সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছে ন, প্রায় ৯ মাস ধরে তিনি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। বরং অনেক প্রস্তাব এলেও সেগুলোর গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না।

সিনেমার জন্য দীর্ঘ সময় দিতে হয়, উদাহরণস্বরূপ একটি সিনেমার শুটিংয়ে প্রায় ১২০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই চরিত্র থেকে সৃজনশীল তৃপ্তি না পাওয়া পর্যন্ত এবং দর্শকদের মনে দাগ কাটার মতো গল্প খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি তাড়াহুড়ো করে নতুন কোনো প্রজেক্টে নাম লেখাতে চান না। পরবর্তী সিনেমার বিষয়ে ভক্তদের কোনো জল্পনায় কান না দিয়ে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিজেই তথ্য জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেত্রী। বরং অর্থবহ চরিত্র ও পছন্দের গল্পের অপেক্ষায় রয়েছেন।

এদিকে ‘রাকা’ সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। আন্তর্জাতিক পরিসরে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। এছাড়া দীপিকা পাড়ুকোন এবং কীর্তি সুরেশের মতো তারকাদেরও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। পরিচালক আটলি ও আল্লু অর্জুনের এটি প্রথম যৌথ কাজ। সিনেমাটি দুটি পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এর প্রথম পর্ব ২০২৭ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি অনন্য। সম্প্রতি ‘রাকা’র সেটে মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে ৩৭ জন অভিনয়শিল্পীর পারফরম্যান্স ধারণ করার মাধ্যমে একটি বিশ্ব রেকর্ডও তৈরি করা হয়েছে। তবে এত সব উত্তেজনার মাঝেও ম্রুণাল ঠাকুরের এই সিনেমায় যোগ দেওয়ার বিষয়টি এখনো রহস্যই রয়ে গেছে। সিনেমাটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আরো একটি আলোচনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন সিনেমার গুঞ্জনে ম্রুণাল, জানালেন নিজের বর্তমান অবস্থান

আপডেট সময় ০৫:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬