ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা: নেই শাই হোপ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সফরের শুরুতেই ২২ অক্টোবর থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা শেষ হবে ৯ নভেম্বর।

ঘোষিত দলে জায়গা পাননি সাদা বলের অধিনায়ক শাই হোপ, তাকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে বাইরে রাখা হয়েছে, তার পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার কেমো পল। দলে নতুন মুখ হিসেবে ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় বাংলাদেশ চার নম্বরে অবস্থান করছে। ছয় ম্যাচে টাইগারদের জয় তিনটি, হার দুটি ও ড্র একটি। অন্যদিকে, নয় দলের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে রয়েছে। তারা এখন পর্যন্ত ১২ টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে, হেরেছে আটটি এবং ড্র হয়েছে দুটি।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা: নেই শাই হোপ

আপডেট সময় ০৫:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬