ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শুটিং সেটে দুর্ঘটনার কবলে ইমরান হাশমি

গানমাস্টার জি৯ সিনেমার অ্যাকশন দৃশ্যধারণের সময় ক্রেন থেকে গাড়ি পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড তারকা ইমরান হাশমি।

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ সিনেমার ক্লাইম্যাক্সের ঝুঁকিপূর্ণ এক অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে। শুটিং সেটের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রেনে ঝুলে থাকা একটি এসইউভি গাড়ি হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে থাকা গাড়িবহরের ওপর আছড়ে পড়ে। সেই সময় ইমরান হাশমি ঘটনাস্থলের খুব কাছেই অবস্থান করছিলেন, তবে সৌভাগ্যবশত তিনি অক্ষত আছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ইমরান হাশমি কিংবা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ঝুলে থাকা গাড়ির পাশ দিয়ে গাড়ি বহর যাত্রা শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে সেটের লোকজন সেখানে দৌড়ে যান।

অ্যাকশন ও রোমান্স ঘরানার এই সিনেমায় ইমরানের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপরশক্তি খুরানা ও অভিষেক সিং। সিনেমাটিতে ইমরানকে ‘ঈশ্বর’ নামক একজন দুগ্ধ খামারের মালিকের চরিত্রে দেখা যাবে, যিনি নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করতে চরম কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। চলতি বছরের আগস্ট মাসে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। সব ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুটিং সেটে দুর্ঘটনার কবলে ইমরান হাশমি

আপডেট সময় ০৫:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬