ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এবার “হোয়াইট ওয়াশের” পথে শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কদিন আগে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কা। টেস্টে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কা ওয়ানডেতে এসে বড় বিবর্ণ। শারজায় আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে তারা হেরেছে ৭ উইকেটে। এই ম্যাচ জিতে পাকিস্তান সিরিজে এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।

১৭৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের সাফল্য বলতে এতটুকুই। বাবর আজম-শোয়েব মালিকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি ১১৯ রান যোগ করে দলকে পৌঁছে দেন জয়ের প্রান্তে। ওয়ানডেতে যে দুর্দান্ত খেলেন, বাবরের ব্যাটিংয়ে সেটি নিয়মিত দেখা যাচ্ছে। এই সিরিজে ১০৩, ১০১ , ৩০-এর পর পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান আজ করলেন অপরাজিত ৬৯ রান। মালিকও অপরাজিত ঠিক ৬৯ রানেই।

সিরিজের প্রথম তিন ম্যাচে ২০৯, ১৮৭ ও ২০৮ রান করা লঙ্কানরা আজ ৪৩.৪ ওভারে অলআউট ১৭৩ রানে। শ্রীলঙ্কার হয়ে যা একটু প্রতিরোধ গড়েছেন লাহিরু থিরিমান্নে। চারে নেমে ৯৪ বলে ৬২ রান করেছেন থিরিমান্নে। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৬৪ রানে। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া পেসার হাসান আলী (৩/৩৭) এদিনও পাকিস্তানের সেরা বোলার।
হোয়াইট ওয়াশ ঠেকাতে ২৩ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। সূত্র: ক্রিকইনফো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

এবার “হোয়াইট ওয়াশের” পথে শ্রীলঙ্কা

আপডেট সময় ০১:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭