ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বরিশালে দুই দিনব্যাপী বর্ণিল চলচ্চিত্র উৎসব শুরু

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

বরিশালে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ইএসডিআই ফিল্ম সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই উৎসবের পর্দা ওঠে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এবং স্বাগত বক্তব্য রাখেন ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ, নির্মাতা মুহাম্মদ কাইয়ুম, খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী। উৎসবের প্রথম দিনে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এবং খন্দকার সুমনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘সাঁতাও’ প্রদর্শিত হয়েছে। নির্মাতা খন্দকার সুমন এই আয়োজনকে বরিশালের ইতিহাসে একটি নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে বলেন, “বরিশালবাসী এখন শহরে বসেই উত্তরের প্রাণ-প্রকৃতির সিনেমা ‘সাঁতাও’ এবং মুহাম্মদ কাইয়ুমের হাওরের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ উপভোগ করার সুযোগ পাচ্ছে।”

দর্শক ও আয়োজকদের ব্যাপক সাড়া দেখে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ আশা প্রকাশ করেন, আগামী বছর থেকে এটি হয়তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রূপান্তরিত হতে পারে। তিনি আরও জানান, সারাদেশে চলচ্চিত্রের সুস্থ ধারা ও চর্চা বাড়াতে ফিল্ম সোসাইটিগুলোর সঙ্গে ফেডারেশন নিরলস কাজ করছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকবে।

উৎসবের দ্বিতীয় ও শেষ দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় একই ভেন্যুতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় মাস্টারক্লাস নেবেন মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন। এরপর বিকেলে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’সহ মোট চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। স্থানীয় দর্শকদের দেশীয় ও বিকল্পধারার চলচ্চিত্রের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার সংকট নিরসনে কাতার, জর্ডান ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ

বরিশালে দুই দিনব্যাপী বর্ণিল চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬