ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর জন্য চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ব্যক্তিগত কারণে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার চিকিৎসার সহায়তায় চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠিয়েছেন বলে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে। তবে এই আর্থিক সহযোগিতার বিষয়ে রিফাত চৌধুরী অবগত ছিলেন না বলে জানান।

এ বিষয়ে রিফাত চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, জায়েদ খান যে একজনের মাধ্যমে তার জন্য টাকা পাঠিয়েছেন, সেটি তিনি শুনেছেন। কিন্তু সেই অর্থ তার কাছে পৌঁছায়নি এবং কেউ তাকে বিষয়টি জানাননি। পরবর্তীতে একজন সাংবাদিক জানান যে, জায়েদ খান চিকিৎসার জন্য সেই ১০ হাজার টাকা তার কাছে দিয়েছিলেন, কিন্তু নানা কারণে তা তখন অভিনেতার হাতে পৌঁছানো সম্ভব হয়নি।

শুক্রবার রাতে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানোর পর, শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো সেই অর্থ রিফাত চৌধুরীকে দিতে গেলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ গ্রহণ থেকে বিরত থাকেন।

দীর্ঘদিন ধরে পা ও কোমরের ব্যথা, শ্বাসকষ্ট এবং অনিদ্রাজনিত সমস্যায় ভোগা রিফাত চৌধুরী গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুরুতে বেড সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিলেও ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

আশির দশকের শুরু থেকে সাহিত্য ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয় ১৯৮৪ সালে। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্র ছাড়াও ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমার মতো আলোচিত কাজে দেখা গেছে তাকে। হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পী সুস্থ হয়ে দ্রুত সৃজনশীল কাজে ফেরার পাশাপাশি নাটক পরিচালনার পরিকল্পনাও করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত: কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর

আপডেট সময় ০৯:১৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬