ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমস। যেখানে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।

গতকাল (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউটে খেলবে, আর বাকি ছয়টি দলকে মূলপর্বে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা খেলতে হবে প্রথম রাউন্ড।

এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

মহাদেশীয় এই প্রতিযোগিতায় ১০ দলের অংশগ্রহণে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি সংস্করণে।

অন্যদিকে, মেয়েদের খেলা হবে ৮ দল নিয়ে, ফলে মূলপর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৩:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬