ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তবে চোটের কারণে দ্যা হান্ড্রেড মিস করছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ে সফরে প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর পুরো সফর থেকেই ছিটকে গিয়েছিলেন ফিজ।

জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। ফিজের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মত লাগবে বলে জানিয়েছিলেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তখনই শঙ্কা জেগেছিল দ্যা হান্ড্রেডে খেলার ব্যাপারে। যদিও বিবৃতি দিয়ে বার্মিংহাম জানিয়ে দেয়, খেলতে না পারলেও আগের সূচি অনুযায়ী ইংল্যান্ডে যাবেন মুস্তাফিজ। সেখানে চোটের পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজের দ্যা হান্ড্রেড মিস করার কথা জানিয়েছে বার্মিংহাম। কারণ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোটের কথাই জানানো হয়েছে। সাথে বদলি ক্রিকেটারের নামও দ্রুতই জানানো হবে বলা হয়েছে।

ড্রাফট থেকে এক লাখ পাউন্ডে ফিজকে দলে টেনেছিল বার্মিংহাম। দ্যা হান্ড্রেডের নতুন আসর শুরু হয়েছে ২১ জুলাই, ফাইনাল আগামী ১৬ আগস্ট। চলতি বছরে আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান।

তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। এবার সুযোগ পেলেন দ্যা হান্ড্রেডে, চোটের কারণে এখানেও খেলা হচ্ছে না।

খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে দ্যা হান্ড্রেডে খেলা হত মুস্তাফিজুর রহমানের। নিজেকে তাই কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন ফিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

আপডেট সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬