ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিয়ম ভেঙেছেন মেহেদী, শুনানির সিদ্ধান্ত বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে টিম ম্যানেজমেন্টকে নিয়ে প্রকাশ্যে করা মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। তার দাবি, টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে মেহেদী সেই নিয়ম ভঙ্গ করেছেন। তাই তাকে আনুষ্ঠানিকভাবে শুনানিতে ডেকে ব্যাখ্যা চাওয়া হবে।

বোর্ডের দাবি, এটি প্রথমবার নয়। এর আগেও ২০২৫ সালে একই ধরনের মন্তব্য করেছিলেন মেহেদী। তখন তাকে সতর্ক করা হলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করছেন বিসিবির সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারা স্পষ্ট করে জানিয়েছেন, শৃঙ্খলার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে অবদান রাখলেও পরের দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি মেহেদী। সিরিজ শেষে তিনি বলেন, ম্যাচের প্রয়োজন বা দলীয় সমন্বয়ের কারণ দেখিয়ে বারবার তাকে বাইরে রাখা হয়, যা একজন ক্রিকেটারের জন্য হতাশাজনক। নিয়মিত সুযোগ পেলে আরও ভালো পারফরম্যান্স করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া কেন তিনি নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন না, তার ব্যাখ্যা প্রধান কোচ, অধিনায়ক কিংবা নির্বাচকদের কাছেই আছে বলেও ইঙ্গিত দেন এই অলরাউন্ডার।

মেহেদীর এসব বক্তব্যকে আচরণবিধির পরিপন্থী হিসেবে দেখছে বিসিবি। শুনানিতে তার বক্তব্য শোনার পরই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিয়ম ভেঙেছেন মেহেদী, শুনানির সিদ্ধান্ত বিসিবির

আপডেট সময় ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬