ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থতার গুঞ্জনের মাঝে সালমান খানের রহস্যজনক পোস্ট

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। সম্প্রতি একটি অনুষ্ঠানের ছবি ভাইরাল হওয়ার পর অনেক ভক্তই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই জল্পনার মধ্যেই নতুন পাঁচটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন এই অভিনেতা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সালমানকে খোঁচাখোঁচা দাড়ি ও মাথায় টুপি পরা অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’

পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘ভাই, আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন?’ আরেকজনের মন্তব্য, ‘আপনি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব।’ কেউ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন।’ আবার একজন ভক্ত বলেন, ‘আপনার নতুন ছবিগুলো দেখে সত্যিই ভয় পেয়েছিলাম। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন।’

অতীতে সালমান খান বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন। তবে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওকে কেন্দ্র করে যে নতুন গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।

বর্তমানে সালমান খানের বয়স ৬০ বছরের বেশি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দা উপস্থিতির মাধ্যমে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কাজের ক্ষেত্রে সামনে সালমানকে ‘মাতৃভূমি’ এবং দক্ষিণী প্রযোজনা সংস্থার ‘সিভিসি৬৩’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়া ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থতার গুঞ্জনের মাঝে সালমান খানের রহস্যজনক পোস্ট

আপডেট সময় ০৪:২০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬