ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশে চালু হলো পেপ্যাল জুম সেবা

অাকাশ জাতীয় ডেস্ক:

অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন প্রতিষ্ঠান পেপ্যালের জুম সেবা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো আজ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সেবার উদ্বোধন করেন।
‘পেপ্যাল‍ : জুম সার্ভিস অ্যান্ড ফ্রিল্যান্সার কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। এ সময় ইন্টারনেটের দাম প্রতিবছর কমানোর আশ্বাস এবং এ বছরের মধ্যেই ফোর জি চালুর ঘোষণাও দেন সজীব ওয়াজেদ জয়।

বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। জুম সেবা চালুর ফলে পেপ্যালের অ্যাকাউন্টধারীরা এখন থেকে যুক্তরাষ্ট্রের পেপ্যাল অ্যাকাউন্টধারীদের ওয়ালেট ব্যবহার করে প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারবেন। এক হাজার ডলার পর্যন্ত পাঠাতে প্রায় পাঁচ ডলার ফি লাগবে। আর এক হাজার ডলারের বেশি অর্থ পাঠাতে কোনো ফি লাগবে না। প্রাথমিকভাবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, সোস্যাল ইসলামী, উত্তরা, পূবালী, সিটি ও ইসলামী ব্যাংকে এই সেবা চালু হচ্ছে। অনুষ্ঠানে ১৬ জন ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি প্রতিটি ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে দেব। এ উদ্যোগ আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে নিয়েছি।’

সজীব ওয়াজেদ আরো বলেন, ‘প্রায় ২৬০০ ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার অপটিক কেবল নিয়ে যাচ্ছি। আশা করি আগামী দেড় বছরের মধ্যে এ কাজ সম্পন্ন হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

দেশে চালু হলো পেপ্যাল জুম সেবা

আপডেট সময় ১২:৪৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭