ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম ঢাকাজুড়ে ‘ফুটবল জ্বর’, বড় পর্দার খোঁজে সমর্থকরা জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন ‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’:শফিকুর রহমান তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাছাইপর্বের চ্যাম্পিয়নরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৭ সালে হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, যেখানে সরাসরি কোয়ালিফাই করবে ১০ দল। এই ১০ দলের মধ্যে আছে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও। ফলে টেস্ট খেলুড়ে একাধিক দলকে লড়তে হতে পারে বাছাইপর্বে। তবে বাছাইপর্ব খেলা মানেই ‘সুপার সিরিজ’ খেলা নয়।

বিশ্বকাপের কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে টুর্নামেন্টের শুরুতে ৩ দলের সুপার সিরিজ আয়োজন করবে আইসিসি। বিশ্বকাপের আগে হওয়া বাছাইপর্বে যারা চ্যাম্পিয়ন হবে, তারা ১১তম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। আর বাছাইপর্বের ২য়, ৩য় ও ৪র্থ দল লড়বে সুপার সিরিজে। সেখান থেকে সেরা দলকে নিয়ে ১২ দলের মূল পর্ব হবে বিশ্বকাপে।

ক্রিকইনফো জানিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব। আগের মতো এবারো ১০ দল নিয়ে হবে বাছাইপর্ব। যাদের ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল নিয়ে এরপর হবে সুপার সিক্স রাউন্ড।

বিগত দুটি বিশ্বকাপ হয়েছে ১০ দল নিয়ে। ২০২৭ বিশ্বকাপ পূর্বঘোষণা অনুযায়ী ১৪ দল নিয়ে হওয়ার কথা থাকলেও সম্প্রতি কাঠামো বদলে ফেলার ঘোষণা দেয় আইসিসি। ১৪ দলকে দুটি গ্রুপে ভাগ করার কথা থাকলেও এবার সিদ্ধান্ত হয়েছে, সুপার সিরিজ থেকে একটি দল নিয়ে মোট ১২ দল নিয়ে হবে মূল পর্ব। এই ১২ দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ ৩ দল আর পরবর্তী সেরা দল নিয়ে মোট ৭ দলের সুপার সেভেন হবে পরের রাউন্ডে। এই সুপার সেভেনের শীর্ষ ৪ দল যাবে সেমিফাইনালে।

এদিকে র‍্যাংকিং অনুযায়ী কারা বিশ্বকাপে সরাসরি যাচ্ছে তা জানা যাবে আগামী সেপ্টেম্বরের শেষদিকে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ দশে রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ ৯-এ থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার কথা রয়েছে।

এছাড়া স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নেবে আরেক স্বাগতিক জিম্বাবুয়ে। সেক্ষেত্রে মূল লড়াইটা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। এ মুহূর্তে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ, ৮৩ রেটিং নিয়ে। ৭৫ রেটিং নিয়ে ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাছাইপর্বের চ্যাম্পিয়নরা

আপডেট সময় ১১:২০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬