ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া সফরে শুধু নাহিদ নন, অনিশ্চিত লিটনও

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। জিম্বাবুয়ে সফরে গিয়ে চোট পেয়ে নাহিদ রানা ছিটকে গেছেন মাঠের বাইরে। লিটন দাস মাঠের বাইরে অনেক দিন ধরেই, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ থেকে। চোটের কারণে এই দুই ক্রিকেটারই অনিশ্চিত আসন্ন অস্ট্রেলিয়া সফরে।

অজিদের বিপক্ষে হোম সিরিজে শেষ ওয়ানডেতে চোটের শিকার হন লিটন। চোট নিয়েই ব্যাটিং চালিয়ে যান। এরপর আর খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, গোটা জিম্বাবুয়ে সফর তো হাতছাড়া হয়েছেই, যেতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও। তার বদলি হিসেবে গল গ্যালান্টস দলে নেয় নুরুল হাসান সোহানকে।

চোট সারাতে লিটনকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা চলছে। ইতোমধ্যে সিঙ্গাপুরের এক ডাক্তারের এপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। এদিকে নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের শিকার হন। শেষ ম্যাচে মাঠে তো নামা হচ্ছেই না, তিনি কবে মাঠে ফিরবেন তা নিয়েও আছে দুশ্চিন্তা। আপাতত টিম ম্যানেজমেন্ট তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অন্তত ৩ সপ্তাহ লেগে যেতে পারে তার সুস্থ হতে, কিংবা তারও বেশি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। তার আগে এই দুই ক্রিকেটারেরই সেরে ওঠা অনিশ্চিত। অথচ একজন বোলিং ইউনিটের মূল ভরসা, অন্যজন ব্যাটিংয়ে দেশের সেরাদের একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়া সফরে শুধু নাহিদ নন, অনিশ্চিত লিটনও

আপডেট সময় ১২:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬