ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত

আকাশ জাতীয় ডেস্ক:

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে।

অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জর্জিওস কোতসোস। তিনি তার বক্তব্যে গ্রিস ও বাংলাদেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এথেন্স স্কুল অব ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক এরাতো খাতজিসাভাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আত্মত্যাগ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সার্বজনীন মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া শহীদদের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত

আপডেট সময় ০২:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬