ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট দলের সামর্থ্যের রীতিমতো পরীক্ষা নিচ্ছে জিম্বাবুয়ে। সেই পরীক্ষায় জানা প্রশ্নের উত্তর দিতে না পারার মাশুল দিয়ে যাচ্ছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস পরাজয়ের পর খুইয়েছে ওয়ানডেতে সিরিজ। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের সঙ্গী হয়েছে পরাজয়। লাল-সবুজ জার্সিধারীদের জন্য দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজ বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে অবশ্য টসভাগ্য সহায় হয়নি সফরকারীদের।

শুক্রবার বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। স্বাগতিকদের আমন্ত্রণে তাই আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ।

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় দলে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬