ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না’— সানীকে জয়ের পালটা জবাব

আকাশ বিনোদন ডেস্ক : 

ফুটবলকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক মাধ্যমের মজার বাকযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে আবারও একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়। ওই পোস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন এই উপস্থাপক।

ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন।

সেই পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন জয়। তার পালটা জবাবে আরেক ফেসবুক পোস্টে জয়ের উদ্দেশে সানী লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর ওমর সানীকে এই নতুন খোঁচাটি দিলেন এ অভিনেতা-উপস্থাপক।

জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। ফেসবুকে দুই তারকার পোস্টের মন্তব্যের ঘর থেকেই বোঝা যায়, দুই তারকার মজার এই রসিকতা নেটিজেনরাও বেশ উপভোগ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না’— সানীকে জয়ের পালটা জবাব

আপডেট সময় ০৬:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬