ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

এখন থেকে বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম। তার অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা।

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

কানাডা, শ্রীলংকা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’

তবে দুঃসংবাদ শ্রীলংকার জন্য। লংকান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার তাগদা দিয়ে আইসিসি জানিয়েছে, আপাতত শ্রীলংকা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।

আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে তামিম

আপডেট সময় ০৭:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬