ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এবং রাতে ব্যানার ও লাঠিসোঠা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। তাদের মধ্যে প্রথম ৪ জন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট এ কার গাড়ির চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ও রাতে মহাসড়কে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা আত্মগোপনে চলে যায়। বিষয়টি পুলিশের নজরে এলে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে রাতে ১৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী পানিতে সাঁতরে অপর প্রান্তে পালিয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যা বেশি। এরা আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে জানান তিনি।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, জড়িতদের শনাক্ত করে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬