ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন: ফারিণ

আকাশ বিনোদন ডেস্ক :

দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। সেই সঙ্গে বন্যার সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধস।

দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ধস হচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ দুর্যোগে আরও প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি গভীরভাবে উদ্বিগ্ন বিনোদন অঙ্গনের তারকারাও।

গত দুদিন ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এ মানবিক সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন। এ তালিকায় শামিল হয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

দেশের মানুষের এ দুর্ভোগ দেখে স্থির থাকতে পারেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বন্যার্তদের অবস্থান তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে সেই পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তার ভক্ত-অনুরাগীরাও এ আহ্বানকে সাধুবাদ জানিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

বন্যার্তদের কষ্টের চিত্র তুলে ধরে তাসনিয়া ফারিণ লিখেছেন— দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নেই, পানি উঠে বসে আছে। এ অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।

সমাজের সামর্থ্যবানদের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে, নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন। আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন: ফারিণ

আপডেট সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬