ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ধন্যি মেয়ে, বিয়ের জন্য বেচতে গেল কিডনি

অাকাশ নিউজ ডেস্ক:

মনের মানুষকে কাছে পেতে কত কাণ্ডই না ঘটে যায়৷ কিন্তু বিহারের এই যুবতী যা করলেন তা শুনে তাজ্জব বনে গিয়েছেন অনেকে৷ প্রেমিককে বিয়ে করবেন বলে কিডনি বেচতে গিয়েছিলেন ওই যুবতী৷ কিডনি বিক্রির টাকা দিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখেছিলেন তিনি৷

২১ বছরের ওই যুবতী বিবাহিতা৷ সেই বিয়ে বেশিদিন টেঁকেনি৷ বিবাহ বিচ্ছেদের পর ফের ঠাঁই হয় বাপের বাড়িতে৷ সেখানে এসে প্রতিবেশী এক যুবকের সঙ্গে আলাপ হয় তার৷ ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা৷

এদিকে কাজের সূত্রে প্রেমিককে পাড়ি দিতে হয় প্রদেশে. ফোনেই চলত প্রেমপর্ব৷ বিয়ের কথা উঠতেই ওই যুবক জানায় ১ লক্ষ ৮০ হাজার টাকা পেলেই তবেই সে বিয়ে করবে৷ অত টাকা কোথা থেকে জোগাড় হবে সেই চিন্তাতেই যুবতীর মাথায় এল কিডনি বেচার ফন্দি৷ কাউকে না জানিয়ে সোজা বেরিয়ে এলেন বাড়ি থেকে৷ কিডনি বেচতে পাড়ি দিলেন দিল্লি৷ সটান চলে যান এক সরকারি হাসপাতালে৷ ডাক্তারদের গিয়ে সব বলতেই তারাই কিডনি পাচার চক্র সন্দেহে পুলিশ ও মহিলা কমিশনে ফোন করেন৷

তারপরেই সব রহস্যের অবসান৷ উঠে এসেছে অদ্ভুত এক প্রেমের কথা৷ যেখানে যুবতি পণের টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রির দুঃস্বপ্ন দেখেছেন৷ সব শুনে হতবাক চিকিৎসক ও মহিলা কমিশনের কর্মীরা৷ ওই যুবতীর মুখে সব শুনে তার পরিবারকে খবর দেওয়া হয়৷ বিষয়টি এখন বিহার মহিলা কমিশনের কাছে পাঠানো হয়েছে৷ সেই সঙ্গে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ধন্যি মেয়ে, বিয়ের জন্য বেচতে গেল কিডনি

আপডেট সময় ০৮:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭