ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন হোল্ডার

আকাশ স্পোর্টস ডেস্ক:

নীরবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। নিজে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে ৫০ ওভারের ক্রিকেট ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে চান ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ড্যারেন স্যামি জানান, জেসন হোল্ডার ইতোমধ্যেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

স্যামি বলেন, ‘জেসন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তবে সে এখনও টেস্ট দলের পরিকল্পনায় আছে। যদিও সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, তাই তাকে কখন পাওয়া যাবে এবং কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। সে আমাকে জানিয়েছে, টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চায়।’

হোল্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। ওই ম্যাচে হারের মধ্য দিয়ে ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর আর ওয়ানডে দলে দেখা যায়নি তাকে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই সংস্করণকে বিদায় জানান তিনি।

২০২৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর লাল বলের ক্রিকেটেও আর মাঠে নামেননি হোল্ডার। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও টি-টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন। কোচ স্যামির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতেও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও টি-টোয়েন্টি পরিকল্পনায় থাকবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ওয়ানডে ক্যারিয়ারে ১৩৮ ম্যাচে ২,২৩৭ রান করেছেন হোল্ডার। ব্যাট হাতে রয়েছে ১২টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ১৫৯ উইকেট, যার মধ্যে দুইবার পাঁচ উইকেট শিকারের কীর্তিও রয়েছে।

অধিনায়ক হিসেবেও দীর্ঘ সময় ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। তার নেতৃত্বে দলটি ৮৬টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে জয় এসেছে ২৪ ম্যাচে, হার ৫৪টিতে। দুটি ম্যাচ টাই হয়েছে এবং ছয়টি ম্যাচ পরিত্যক্ত ছিল। তার নেতৃত্বেই ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে অংশ নেয় ক্যারিবীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন হোল্ডার

আপডেট সময় ০৩:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬