ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান দুবাই বাংলাদেশ কনস্যুলেটের

আকাশ জাতীয় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন, বিধি-বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

শুক্রবার (১০ জুলাই) আমিরাতের উম্ম-আল কোয়াইনে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে কনস্যুলেটের উদ্যোগে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইন-এর সভাপতি মুজিবুর রহমান চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

এ সময় প্রধান অতিথি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করতে হলে স্থানীয় সব ধরনের আইন, নীতি ও নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। যাতে অজান্তে কোনো স্থানীয় সাইবার আইন লঙ্ঘন না হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন​, শাহনাজ পারভীন প্রথম সচিব (শ্রম) বাংলাদেশ কনস্যুলেট। আমিরুল হক চৌধুরী এনামসহ কমিউনিটির নেতারা।

​সভার একটি গুরুত্বপূর্ণ অংশে কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। পরে প্রবাসীদের উত্থাপিত নানা প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পরামর্শ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান দুবাই বাংলাদেশ কনস্যুলেটের

আপডেট সময় ০৯:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬