ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো জীবন্ত প্রাণীর অস্ত্রোপচার করল দুই রোবট

আকাশ নিউজ ডেস্ক: 

চিকিৎসাবিজ্ঞানে এক নতুন ইতিহাস তৈরি হলো। বিশ্বে প্রথমবারের মতো মানুষের মতো দেখতে দুটি ‘হিউম্যানয়েড’ রোবট জীবন্ত প্রাণীর শরীরে সফল অস্ত্রোপচার করেছে। এই যুগান্তকারী ঘটনা ভবিষ্যতের হাসপাতাল সেবার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে।

গত ৮ জুলাই ‘নেচার’ জার্নালে এই খবরটি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর একদল প্রকৌশলী ও চিকিৎসক এই পদ্ধতি তৈরি করেছেন। রোবটগুলো জীবন্ত শুকরের শরীর থেকে সফলভাবে পিত্তথলি কেটে বের করে আনে।

বিশ্ববিদ্যালয়টি জানায়, রোবট ও একজন চিকিৎসক মিলে একটি অপারেশন সম্পন্ন করেছে একটি । আর অন্য অপারেশনটি করেছে দুটি রোবট। চিকিৎসক ও গবেষকরা ভালোবেসে এই রোবটগুলোর নাম দিয়েছেন ‘সার্জি’।

এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল, মানব চিকিৎসকের অনুপস্থিতিতে রোবট চিকিৎসা দিতে পারে কি না তা দেখা। ডা. রায়ান ব্রডেরিক বলেন, পরীক্ষামূলকভাবে এই কাজ পুরোপুরি সফল হয়েছে।

এই রোবটগুলো চার থেকে পাঁচ ফুট লম্বা। এগুলো অস্ত্রোপচারের জন্য বিশেষভাবে তৈরি নয়। বাজার থেকে কেনা সাধারণ ‘ইউনিট্রি জি১’ মডেলের এই রোবটগুলোর প্রতিটির দাম ২০ হাজার ডলারের কম। মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়া রোবটের হাতে পৌঁছে দিতে গবেষকরা বিশেষ যন্ত্র ও সফটওয়্যার তৈরি করেছেন।

ভবিষ্যতে হাসপাতালের বাইরেও এই রোবটগুলো ব্যবহারের আশা করছেন চিকিৎসকরা। যেহেতু বর্তমানে এই প্রক্রিয়ায় মানুষের সরাসরি সাহায্য লাগছে, তাই পুরোপুরি চিকিৎসায় ব্যবহারের আগে আরও কিছু প্রযুক্তিগত বাধা পার হতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমবারের মতো জীবন্ত প্রাণীর অস্ত্রোপচার করল দুই রোবট

আপডেট সময় ০৮:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬